ঢাকাWednesday , 26 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আটক ৫১

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে শ্যামনগর উপজেলা জামায়াত নেতা ও কৈখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ ৫১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা থেকে সাতজন, তালা থানা থেকে পাঁচজন, কালিগঞ্জ থানার ছয়জন, শ্যামনগর থানার নয়জন, আশাশুনি থানার সাতজন, দেবহাটা থানার চারজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।