ঢাকাWednesday , 26 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের গুলিতে ২ ছিনতাইকারী আহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে। বুধবার সকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে করে ছিনতাই করছিল ওই দুইজন। ঘটনা টের পেয়ে পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সংলগ্ন রাস্তায় বেরিক্যাড দিয়ে তাদের গতিরোধ করে।
এ সময় তারা পুলিশের ওপর চাপাতি ও পিস্তল নিয়ে আক্রমণ করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করলে দুই ছিনতাইকারীর পায়ে গুলি লাগে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, এ সময় তাদের সঙ্গে থাকা একটি খেলনা পিস্তল, মোটরসাইকেল, চাপাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়েছে।
আমাদের ঢামেক প্রতিনিধি জানান, গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী হলো- বিল্লাল হোসেন কবির (৩৫) ও সালমান (২৮)। তাদের জরুরি বিভাগের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।