ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত আটক

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে ডাকাত সর্দার জুম্মাসহ পাঁচ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুটি কার্তুজ, একটি কুড়াল, একটি ছোরা ও একটি নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার জাহাজমারার মেঘনা নদীর কাটাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- জুম্মা বাহিনীর প্রধান জুম্মা ডাকাত (৩০), তার সেকেন্ড ইন কমান্ড শাহেদ উদ্দিন (৩২), ডাকাত রাশেদ উদ্দিন (২২), সজিব (২৫) ও সম্পদ উদ্দিন (২৩)।
কোস্ট গার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. শাকিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী এলাকার মেঘনা নদীর পাশের খালে প্রবেশের মুখে অবস্থান নেয় কোস্ট গার্ড। এ সময় ডাকাতি করে ফেরার পথে জুম্মা ডাকাত দলকে খালের মুখে ঘিরে ফেলা হয়। পরে একটি বোট, অস্ত্র ও গুলিসহ জুম্মা ও তার দলের আরো চার ডাকাতকে আটক করা হয়।
তিনি আরো জানান, ডাকাত সর্দার জুম্মা ও তার সহযোগী শাহেদের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন ঘটনায় ৩০টির বেশি মামলা রয়েছে। মঙ্গলবারের ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।