ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে কর্মকারের মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে তরুণ হালদার (৩০) নামের এক কর্মকারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কর্মকার তরুণ হালদার গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে দোকানে ঝালাইয়ের কাজের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে যান তরুণ হালদার। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গেলে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।