ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র চার রাস্তার মোড় নামক স্থানে নসিমন উল্টে এর হেলপার (২৪) নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, যাত্রী ও মালামাল নিয়ে পাবনা থেকে নছিমন ভেড়ামারার চার রাস্তার মোড়ে উল্টে যায়। নসিমনের অজ্ঞাত হেলপার গুরুতর আহত হন। পরে অপর যাত্রীরা তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এদিকে নছিমন চালকসহ অন্য যাত্রীরা পাবনার দিকে চলে যাওয়ায় নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
অপরদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ইবি থানার মধুপুর ইটভাটার বাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সুমাইয়া (৬) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। সুমাইয়া মধুপুর এলাকার আছানুর রহমানের মেয়ে।