ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এবার রুই মাছের পেটে ইয়াবা

Link Copied!

সিলেট প্রতিনিধি : জুতায়, শরীরে, গাড়ির চাকায়, গোপনাঙ্গে নানা পন্থার পর সিলেটৈ এবার রুই মাছের পেটে মিলল ইয়াবার সন্ধান।
সিলেট নগরীর বন্দরবাজারে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আবদুল খালিক (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে র‌্যাব। তার সঙ্গে থাকা মাছের পেট কাটতেই বেরিয়ে আসে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৬১৪ পিস ইয়াবা ট্যাবলেট।
তিনি সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে মাছের পেটে করে ইয়াবা নিয়ে সিলেট এসেছিলেন। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাটের মিত্রীমহল গ্রামে। বাবার নাম মাহমুদ আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বন্দর বাজার মাছের আড়তের সামনের সড়ক থেকে তাকে আটক করে। পরে তার সাথে থাকা রুই মাছ কেটে পেট থেকে পলিথিনে মুড়ানো ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।’
উদ্ধারকৃত মাদকসহ খালিককে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।