নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোররাতে জেলা শহরের জজ আদালত সড়কের…
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক…
দুবাইয়ে গ্রেফতার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তার গ্রেফতারের খবর সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সরকারি দলের সংসদ সদস্যসহ বিরোধীদলের সংসদ সদস্যরাও টেবিল চাপড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর…
দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নজরদারি শুরু করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (১৫ জুন) থেকে দেশব্যাপী শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করার…
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। প্রস্তাবিত এই খসড়ায় তেহরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্তকরণ এবং ইরানের ওপর মার্কিন…
পাকিস্তানের বিরোধী নেতারা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ফেডারেল বাজেট প্রত্যাখ্যান করে অভিযোগ করেছেন, সরকার দেশের অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা করছে, জনগণের ওপর করের বোঝা চাপাচ্ছে এবং দারিদ্র্য মোকাবিলায় ব্যর্থ হয়েছে। ইসলামাবাদে এক…
ওমানের দুকম বন্দরে নোঙর করে রাখা ‘এমটি সেলেস্টিয়াল’ নামক একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে শারীরিক অসুস্থতাজনিত কারণে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস শনিবার (১৩ জুন) গভীর রাতে…
বাংলাদেশ সীমান্তসংলগ্ন জেলাসহ ভারতের বিভিন্ন কৌশলগত এলাকায় অবৈধ অনুপ্রবেশের কারণে সৃষ্ট জনমিতিক (ডেমোগ্রাফিক) পরিবর্তন খতিয়ে দেখতে গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ…
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রী হেদায়েতুল ইসলামের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে…
চট্টগ্রাম নগরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ জুন) নগরের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান…
এমফিল ও পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা দ্বিগুণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষকদের মানসম্পন্ন প্রকাশনা ও বই প্রকাশ করতে আর্থিকসহ প্রয়োজনীয় সহায়তার…
সরকারি কর্মচারীদের দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ…
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধাদানে বড় ধরনের আর্থিক সংকট চলছে। বর্তমানে এই খাতে প্রতিবছর প্রায় ১৫৬ কোটি টাকার ঘাটতি হচ্ছে। এর ফলে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের…
বিগত ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বিভিন্ন শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ১৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী…
হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ জুন)…
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নকে অন্যতম অগ্রাধিকার খাত হিসেবে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ১৪…
বাংলাদেশ ছাত্রশিবিরের এক নিখোঁজ নেতাকে উদ্ধার এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধীদলীয় উপনেতার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি বরাবরই আলোচনায় থাকেন তার নাচ, গ্ল্যামার ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের কারণে। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে পারফর্ম করে…
মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহারের প্রবণতা রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান…
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, প্রবাসীদের মেধা-দক্ষতাকে কাজে লাগিয়ে ‘ব্রেন ড্রেন’ (মেধা পাচার) থেকে ‘ব্রেন সার্কুলেশন’ বা মেধার সদ্ব্যবহারে রূপান্তর করতে চায় সরকার। শনিবার (১৩ জুন) রাজধানীর…
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষকদের টিচিং অ্যাসিস্ট্যান্ট (টিএ) দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। রোববার (১৪ জুন) বেলা ১১টায় আইকিউএসির সম্মেলন কক্ষে…
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো নিশ্চিতভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সরকারের এই…
ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় দায়ী হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে হবে আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজকে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে আজকের (১৪ জুন) মধ্যে এ…
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নিজ নিজ বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি থেকে এডিস মশার বিস্তার ঘটে। সবাই সপ্তাহে অন্তত একদিন বাসাবাড়ির…
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৪ জুন) সচিবালয়ে এক সংবাদ…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ জুন)…