ঢাকাSunday , 16 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন

Link Copied!

জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ গঠন করেছে সরকার। গত ১২ আগস্ট খাদ্যমন্ত্রী/প্রতিমন্ত্রীকে সভাপতি করে ৩০ সদস্যের এ পরিষদ গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরিষদে মন্ত্রিপরিষদ সচিব সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের স্পিকার মনোনীত একজন সংসদ সদস্যসহ জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও সম্প্রচার, আইন, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় সরকার, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য এবং পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা পরিষদের সদস্য থাকবেন।

এছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের প্রধানরাও পরিষদের সদস্য হিসেবে থাকবেন।

পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক, রসায়ন বিভাগের চেয়ারম্যান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সরকার মনোনীত একজন সিটি করপোরেশনের মেয়র এবং একজন উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও সদস্য করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব পরিষদের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর উদ্দেশ্য পূরণে কর্তৃপক্ষ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবে এ পরিষদ। প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যাবে।

বছরে কমপক্ষে দুইবার পরিষদের সভা অনুষ্ঠিত হবে। খাদ্য মন্ত্রণালয় পরিষদকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ সংক্রান্ত ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।