ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিয়মিত চেক-আপের জন্য পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি ০০৮৪) একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
চিকিৎসা শেষে আগামী ২৯ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের (বিজি ০০৮৫) একটি ফ্লাইটে দেশে ফিরবেন এরশাদ। এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মেজর (অব.) মো. খালেদ আখতার।