ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি যে ভুয়া-মিথ্যাবাদী দল, তার প্রমাণ হয়ে গেছে

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যে একটি ভুয়া-মিথ্যাবাদী দল, তার প্রমাণ হয়ে গেছে। জাতিসংঘের দাওয়াত নিয়ে তারা প্রতারণা করেছে। বিএনপিকে দেশের মানুষ গ্রহণ করবে না।’
তিনি বলেন, ‘বিএনপির প্রতীক ধানের শীষ এখন বিষ। এই বিষ আর মানুষ পান করবে না। বিএনপি জনগণের কাছে বিষে পরিণত হয়েছে।’
রোববার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী থানার এসআর স্কয়ারে নির্বাচনী বহনের পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে আয়োজিত এই পথসভায় ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আজ দেশের মানুষের নিরাপত্তা রয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে কখনো দেশের উন্নয়ন হবে না। অতীতেও হয়নি। মানুষের কোনো নিরাপত্তা থাকবে না।’
মাদকের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় আজ দেশে মাদক কমে এসেছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলেই হবে না, আমাদের সকলকে মাদককে “না” বলতে হবে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্ণফুলী আনোয়ারা সংসদীয় আসনের এমপি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, এনামুল হক শামীম, স্থানীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ জামাল আহাম্মেদ প্রমুখ।