ঢাকাThursday , 20 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে।
বৃহস্পতিবার রাজধানীর নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান খালেদা জিয়াকে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে হাজিরা দিতে এবং যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন।
এ মামলায় প্রতি ধার্য তারিখ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনে থাকবেন খালেদা জিয়া।