ঢাকাSunday , 9 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমকালো পার্টিতে দুই গায়িকার চুলোচুলি!

Link Copied!

ঐ অনুষ্ঠানের মঞ্চে নিকি মিনাজ ও কার্ডি বি

বিনোদন ডেস্ক : নিউ ইয়র্কের প্লাজা হোটেলে হারপার ম্যাগাজিনের জমকালো পার্টিতে গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। প্রতিদ্বন্দ্বী দুই র‌্যাপারের মধ্যে ইঁদুর-বিড়াল সম্পর্ক আগেই ছিল। এবার সেটি চুলোচুলি পর্যায়ে পৌঁছাল!
গায়িকা কার্ডি বি ও নিকি মিনাজ রীতিমতো একে অপরের সঙ্গে প্রকাশ্যে চুলোচুলি করেছেন। শুরু হয় কার্ডির মাধ্যমে। তিনি নিকির টেবিলে গিয়ে বলেন, ‌‘সে মিথ্যা কথা ছড়িয়েছে!’ সূত্র টিএমজির।
এরপরই তর্কে জড়িয়ে পড়েন তারা। বিষয়টি শেষের দিকেই যাচ্ছিল।
কার্ডি বি ফটোসেশন শেষে চলে যাচ্ছিলেন, সে সময় তার দিকে হিল ছুঁড়ে মারেন নিকি। ব্যস, তাদের মধ্যে ধস্তাধস্তি শুর হয়ে যায়। এরপর হাতাহাতি, চুল টানাটানি। নিরাপত্তাকর্মীরা দ্রুত এসে তাদের বাধা দেয়।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই চুলোচুলির ভিডিও ছড়িয়ে পড়েছে। সমালোচনা চলছে পশ্চিমা মিডিয়ায়!
সূত্র: এনডিটিভি