ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রঙিন পাতায়’ যাদুশিল্পী জুয়েল আইচ

Link Copied!

বিনোদন ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির দর্শকপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘রঙিন পাতা’। আগামীকাল রোববার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির ৫৫তম পর্ব। এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং আনন্দ আলোর বিশেষ প্রতিনিধি সিনিয়র বিনোদন সাংবাদিক রেজাউল হক রেজা।
এ অনুষ্ঠান প্রসঙ্গে জুয়েল আইচ বলেন, ‘এনটিভির রঙিন পাতা অনুষ্ঠানটি দেখেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে একজন শিল্পী এবং সাংবাদিকের কাজের অভিজ্ঞতা ও শোবিজের নানা বিষয় নিয়ে কথা হয়। বিষয়টি ইতিবাচক। সাংবাদিক রেজাউল হক রেজা আমার দীর্ঘদিনের পরিচিত। তার সঙ্গে আমার অনেক কাজ আর গল্পের অভিজ্ঞতা আছে। আমার মনে হয় আড্ডাটা বেশ জমবে। তাই এই অনুষ্ঠানে তাকে সঙ্গে পেয়ে ভালো লেগেছে।’
অন্যদিকে সাংবাদিক রেজাউল হক রেজা বলেন, ‘জুয়েল আইচ শুধু একজন বিশ্বনন্দিত যাদুশিল্পীই নন, দেশ, সমাজ জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে তার বিশেষ খ্যাতি রয়েছে। তিনি আমাদের জাতীয় সম্পদ। এমন একজন বিশিষ্টজনের সঙ্গে অনুষ্ঠানে কথা বলে আমি আনন্দিত। আশা করছি, এ পর্বের রঙিন পাতা অনুষ্ঠানটি দর্শকরাও উপভোগ করবেন।’
কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। এটি গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর। কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এ পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতা নিয়েই সাজানো হয়েছে ‘রঙিন পাতা’ নামে টেলিভিশন অনুষ্ঠানটি।