ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমার সব সিনেমা নিষিদ্ধ হওয়া উচিৎ

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘আমি একটি হিট সিনেমাও উপহার দিতে পারিনি। আমি মনে করি, আমার সব সিনেমা নিষিদ্ধ হওয়া উচিৎ, যাতে এসব সিনেমা কেউ আর দেখতে না পারে। কারণ আমার মনের মতো গল্প নিয়ে একটি সিনেমাও নির্মিত হয়নি। গল্প লেখাই আমার পেশা। এ কাজটি করছি এবং এটি করে যেতে চাই।’ আপনার অভিনীত কোনো সিনেমা পুননির্মাণ করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে অনেকটা মজা করেই সাংবাদিকদের এসব কথা বলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না।
গতকাল শুক্রবার মুম্বাইয়ে টুইঙ্কেল খান্নার লেখা ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মী প্রসাদ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি তার লেখা তৃতীয় গ্রন্থ। আর বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী অক্ষয় কুমার, মা ডিম্পল কাপাডিয়া, ছেলে আরাভ ভাটিয়া ও মেয়ে নিতারা। এছাড়াও হাজির হয়েছিলেন, করন জোহর, রণবীর সিং, সোনম কাপুর, ববি দেওলসহ বলিউডের অনেক তারকা।
১৯৯৫ সালে ‘বারসাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী টুইঙ্কেল খান্নার। তারপর তার অভিনীত ‘ইতিহাস’, ‘জুলমি’, ‘মেলা’ প্রভৃতি সিনেমা ব্যবসায়ীকভাবে ব্যর্থ হয়। ২০০১ সালে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বিয়ের পর অভিনয় থেকে দুরে সরে যান এই অভিনেত্রী।
অভিনেত্রী হিসেবে ব্যর্থ হলেও লেখালেখির মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন টুইঙ্কেল খান্না। তার লেখা প্রথম বই ‘মিসেস ফানি বোনস’ এক লাখের বেশি কপি বিক্রি হয়। ২০১৫ সালে ভারতে আর কোনো নারী লেখকের বই এত পরিমাণে বিক্রি হয়নি।