ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমার সেরা কাজের অন্যতম একটি এটি

Link Copied!

বিনোদন ডেস্ক : পরিচালক রাকেশ বসু নির্মাণ করেছেন ‘মন কেমনের কথা’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। শুভজিৎ রায়ের মূল গল্প অবলম্বনে এর চিত্রনাট্য রচনাও করেছেন পরিচালক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন লাক্স তারকা অভিনেত্রী তানিন তানহা ও সুদীপ বিশ্বাস।
চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে তানিন তানহা বলেন, ‘ধনাঢ্য বাবার মেয়ে জয়ী, থাকে সিলেটে। তার শখ পড়াশোনা ও ছবি আঁকা। এক পর্যায়ে জয়ী তার চাচার বাড়ি চলে যায়। সেখানে একটি ছেলের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এদিকে ছেলেটি পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যায়। তারপর শুরু হয় নানা টানাপোড়েন।’
এ চলচ্চিত্রের জয়ী চরিত্রটি রূপায়ন করেছেন তানিন তানহা। শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে আমার কথা বলার ধরণ, পোশাক সবই ভিন্নরকম। ভাষার মধ্যে কলকাতার একটা ফ্লেভার আছে। শুরুতে ঠিক ওইভাবে কথা বলতে একটু সমস্যা হয়েছিল। তবে একটা দুইটা দৃশ্যের শট দেওয়ার পর পারফেক্ট হয়ে যায়। কিন্তু এখনো সেই রেশটা আমার মধ্যে রয়ে গেছে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্য ১৫ মিনিট। কিন্তু এর শুটিং করেছি দুই দিন দুই রাত। তাও আবার রাত ২টা পর্যন্ত। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে। আমার সেরা কাজের অন্যতম একটি এটি।’
কয়েকদিন আগে সিলেটের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গতকাল রাতে আইফ্লিক্সে প্রকাশিত হয়েছে এই চলচ্চিত্রটি। দেখুন: ‘মন কেমনের কথা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।