ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিএসএল মাতাবেন ডি ভিলিয়ার্স

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। অবসরের ঘোষণা দিয়ে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ বাদে বাইরের কোনো লিগে খেলবেন না।
কিন্তু নিজের সিদ্ধান্ত পাল্টালেন মারকুটে ব্যাটসম্যান। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান। পিএসএলের আগামী মৌসুমেই তাকে দেখা যাবে। এক ভিডিও বার্তায় ডি ভিলিয়ার্স নিজেই পিএসএলে খেলার কথা জানিয়েছেন।
৩৪ বছর বয়সি এ খেলোয়াড়কে পেতে পিএসএলের যেকোনো ফ্রাঞ্চাইজি উঠে পড়ে লাগবে। কিন্তু তাকে পাওয়ার সম্ভাবনা বেশি লাহোর কালার্ন্দাসের। গত বছর পয়েন্ট তালিকার নিচে থেকে লিগ শেষ করেছে লাহোর। এ বছর প্লেয়ার ড্রাফটে সবার আগে খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে দলটি।
বলার অপেক্ষা রাখে না খেলোয়াড় ড্রাফটে সবথেকে হট ফেবারিট নাম ডি ভিলিয়ার্স। এরই মধ্যে এ দলটিতে খেলেছেন ক্রিস লিন, ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটাররা। তবে পিএসএলের আগামী মৌসুমে খেলবেন না ম্যাককালাম। ডি ভিলিয়ার্স হতে পারেন তাদের পারফেক্ট রিপ্লেসমেন্ট। শোনা যাচ্ছে আগামী মৌসুমে দলটিকে নেতৃত্বও দেবেন ডি ভিলিয়ার্স।
গত মে মাসে শেষ ব্যাট-প্যাড হাতে নিয়েছিলেন ডি ভিলিয়ার্স। আইপিএল খেলার পর আর খেলার সুযোগ হয়নি তার। বছরের শেষ প্রান্তে টাইটান্সের হয়ে মাঠে নামার কথা তার। ২৫ ওয়ানডে এবং ২২ টেস্ট সেঞ্চুরি নিয়ে অবসরে গেছেন ডানহাতি ব্যাটসম্যান। দুই ফরম্যাটেই তার ব্যাটিং গড় ৫০ এর ওপরে। ওয়ানডেতে দ্রুততম পঞ্চাশ, একশ এবং দেড়শ রানের সবকটি রেকর্ড তার দখলে।
রঙিন পোশাকে জ্যাক ক্যালিসের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ডি ভিলিয়ার্স। এছাড়া টেস্টে রয়েছেন চার নম্বরে। তার ওপরে রয়েছেন ক্যালিস, গ্রায়েম স্মিথ এবং হাশিম আমলা।