ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেট্টরির জায়গায় ক্লুজনার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগামী ৫ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। প্রায় একই সময়ে চলবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। ৫৯ ম্যাচের বিগ ব্যাশ শুরু হবে ১৯ ডিসেম্বর, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি।
বিপিএলের ষষ্ঠ এবং সপ্তম আসরের জন্য নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে চুক্তি করেছিল রাজশাহী কিংস। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করার কথা ছিল তার। রাজশাহীর পাশাপাশি বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটেরও কোচ ভেট্টরি। একই সময়ে দুই লিগ হওয়ায় ভেট্টরি বেছে নিয়েছেন ব্রিসবেন হিটকে। দলটির সঙ্গে লম্বা সময় ধরে চুক্তিতে থাকায় বিগ ব্যাশেই দেখা মিলবে ভেট্টরির।
তাই রাজশাহী কিংসকে খুঁজতে হলো নতুন কোচ। মনমতো কোচও পেয়ে গেছে তারা। পদ্মাপাড়ের দলটির প্রধান কোচ হিসেবে দেখা যাবে ল্যান্স ক্লুজনারকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই অলরাউন্ডারকে নিয়োগ দেওয়ার খবর রাজশাহী কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে।
ক্লুজনারের ছবি পোস্ট করে লিখেছে, ‘ল্যান্স ‘‘দ্য জুলু’’ ক্লুজনারকে সামনের বিপিএলের জন্য প্রধান কোচ হিসেবে উপস্থাপন করে রাজশাহী কিংস গর্বিত। নিজের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ক্লুজনার তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। ব্যাট ও বল হাতে দুর্দান্ত ফিনিশিংয়ের অসম্ভব ক্ষমতা ছিল তার।’
বাংলাদেশের বোলিং কোচ হওয়ার সম্ভাবনা ছিল ক্লুজনারের। কিন্তু কোর্টনি ওয়ালশকে পাওয়ার তার প্রতি আগ্রহ হারায় বিসিবি। তবে জিম্বাবুয়ে ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। কোচ হিসেবে বাংলাদেশ সফরও করেছিলেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার দল ডলফিন এবং লাইকা কোভাই কিংসের কোচ ছিলেন ক্লুজনার।