ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুক ফেরার পর এলোমেলো ইংল্যান্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে ব্যাট হাতে ‍দ্যুতি ছড়ালেন অ্যালিস্টার কুক।
ভারতের বিপক্ষে ওভালে শুক্রবার প্রথম দিনে ৭১ রান করেন কুক। প্রাক্তন ইংলিশ অধিনায়কের ব্যাটে চড়ে ভালো সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু তার বিদায়ের পর এলোমেলো হয়ে যায় ইংলিশদের ব্যাটিং অর্ডার। দুই পেসার ইশান্ত শর্মা ও জসপ্রিত বুমরাহর দারুণ বোলিংয়ে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ভারত।
টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে ৭ উইকেটে ১৯৮ রান তুলেছে ইংল্যান্ড। জস বাটলার ১১ ও আদীল রশিদ ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। সর্বোচ্চ ৭১ রান করেন কুক। ৫০ রান আসে মঈন আলীর ব্যাট থেকে।
ওভালে মূল আলোচনায় ছিলেন অ্যালিস্টার কুক। তার বিদায়ী টেস্ট ম্যাচ কেমন যায় সেটা নিয়ে ছিল দীর্ঘ আলোচনা। জো রুট টস জিতে ব্যাটিং নেওয়ায় প্রথম দিনই কুকের ব্যাটিংয়ের দেখা মিলল। ভারতীয় ক্রিকেটারদের গার্ড অব অনারে মাঠে প্রবেশ করেন বাঁহাতি ওপেনার। শুরুটা খারাপ ছিল না টেস্টে ১২ হাজারেরও বেশি রান করা কুকের।
নিজের স্বাভাবিক ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের ৫৭তম টেস্ট ফিফটি। চলতি সিরিজে প্রথম চার টেস্টে তার কোনো হাফ সেঞ্চুরি ছিল না। শেষটা রাঙালেন কুক। ব্যাট হাতে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু তাকে থামিয়ে দেন বুমরাহ। ডানহাতি পেসারের বলে ইনসাইড এজ হয়ে ৭১ রানে ফেরেন কুক। ১৯০ বলে ৮ বাউন্ডারিতে সাজান তার ইনিংসটি।
তার আউটের সময়ে ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ১৩৩। সেখান থেকে ১৮১ রান পর্যন্ত যেতেই আরও ৫ উইকেট হারায় তারা। একে একে সাজঘরে ফেরেন জো রুট (০), জনি বেয়ারস্টো (০), বেন স্ট্রোকস (১১), মঈন আলী ও স্যাম কুরান (৫০)।
বল হাতে ৪১ রানে ২ উইকেট নেন বুমরাহ। ইশান্ত শর্মা ২৮ রানে নেন ৩ উইকেট। অশ্বিনের পরিবর্তে দলে ফেরা রবীন্দ্রর জাদেজা ৫৭ রানে নিয়েছেন ২ উইকেট।