ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো কোচের দায়িত্বে ম্যারাডোনা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতের ক্লাব ফুজাইরাতে সবশেষ কোচের দায়িত্ব পালন করেছেন ডিয়েগো ম্যারাডোনা। ক্লাবটি থেকে অব্যহতি পাওয়ার পর এই দায়িত্বে ফেরার কথা জানিয়ে আসছিলেন তিনি। এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ ফুটবলারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন মেক্সিকান ক্লাব দোরাদোস ডি সিনালোয়া।
রোববার মেক্সিকোতে সফরে যাবেন ম্যারাডোনা। সেখানে ক্লাবের সমর্থক ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি দেখা করবেন ম্যারাডোনা। মেক্সিকোর দ্বিতীয় ডিভিশনের ক্লাব দোরাদোস ডি সিনালোয়া। ইতিমধ্যেই আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে ক্লাবটি। খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা সবশেষ ২০০৬ সালে এই ক্লাবটির হয়ে খেলে গেছেন।
ফুটবলার হিসেবে বিশ্ব জয় করলেও কোচ হিসেবে খুব একটা সফল হতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। ২০১০ বিশ্বকাপে তার অধীনে আর্জেন্টিনা বাজে পারফরম্যান্স করায় কোচের দায়িত্ব হারান তিনি। এরপর আল ওয়াসল ও ফুজাইরাসহ বেশ কিছু ক্লাবে কোচ হিসেবে যোগ দিলেও আলো ছড়তে পারেননি আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপের নায়ক।