ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের জন্য সব শেষ হয়ে যায়নি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম ম্যাচেই জয় পেল পাকিস্তান। ২-১ ব্যবধানে হারাল নেপালকে। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত লড়াই করে গোল হজম করল। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখতে পারত পাকিস্তান। কিন্তু হেরে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে তারা। তবে পাকিস্তানের কোচ হোসে নগুইরা জানিয়েছেন পাকিস্তানের জন্য সব শেষ হয়ে যায়নি। এখনো টুর্নামেন্টে আছে পাকিস্তান।
কোচ বলেন, ‘দারুণ একটি ম্যাচ ছিল। উভয় দল ম্যাচের মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছে। বাংলাদেশ আমাদের ব্লক করেছে। আমরা বাংলাদেশকে ব্লক করেছি। ফিফটি ফিফটি ম্যাচ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা শেষ দিকে গোল হজম করেছি। এটা অবশ্য আত্মঘাতি গোল ছিল। বাংলাদেশ গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট পেয়েছে। কোয়ালিটি খেলা খেলে তারা এগিয়ে গেছে। তারা খুব ভালো খেলেছে। তবে আমাদের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। এখনো টুর্নামেন্টে আছি আমরা। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলব আমরা। আমি মনে করি নেপাল ও পাকিস্তান যেকেউ কোয়ালিফাই করতে পারে।’
নেপালের বিপক্ষে পাকিস্তান জয় পেয়েছে। বাংলাদেশের বিপক্ষে হেরেছে। কোচের চোখে কোন ম্যাচটি কঠিন ছিল। হোসে নগুইরা বলেন, ‘নেপালের বিপক্ষে আমরা ভালো খেলেছি। জয় পেয়েছি। বাংলাদেশের বিপক্ষে আমরা আরো ভালো খেলেছি। জয় পাইনি। তবে আক্রমণ করেছি।’
বাংলাদেশের দর্শক বিস্মিত করেছে পাকিস্তানের কোচকে, ‘অসাধারণ। তারা খুব ভালোভাবে বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছে। তারা আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করেনি। তারা আমাদের খুবই সম্মান করেছে। বাংলাদেশের দর্শকরা অসাধারণ।’