ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি বাঁধবেন সাইফ-সোনাক্ষী?

Link Copied!

বিনোদন ডেস্ক : পরিচালক অনুরাগ বসুর পরবর্তী সিনেমা ‘লাইফ ইন অ্যা মেট্রো টু’। সিনেমাটির অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে অনেক দিন ধরেই আলোচনায় রয়েছে। কারিনা কাপুর খান, অর্জুন কাপুর, রাজকুমার রাও, অভিষেক বচ্চনের নাম এ তালিকায় উঠে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধে অভিনয় করবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর আগে ‘বুলেট রাজা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটির গল্প সোনাক্ষী শুনেছেন। তার পছন্দ হয়েছে। তারপরই তিনি এতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সাইফ-সোনাক্ষী এতে জুটি বেঁধে অভিনয় করবেন না, একাধিক দৃশ্যে তাদের একসঙ্গে দেখা যাবে।
সিনেমাটিতে অভিষেক বচ্চন, তাপসী পান্নু ও রাজকুমার রাও অভিনয় করবেন। এছাড়া সিদ্ধার্থ মালহোত্রাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। কারিনা কাপুর সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন। কিন্তু তার পরবর্তী সিনেমা ‘গুড নিউজ’-এর শুটিং থাকায় কাজটি তিনি ছেড়ে দিয়েছেন বলেও এই প্রতিবেদনে জানানো হয়েছে।
অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন ধর্মেন্দ্র, নাফিসা আলী, শিল্পা শেঠী, ইরফান খান, কঙ্গনা রানৌত প্রমুখ।