ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করনের হাত ধরে বলিউডে মানুশি?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের গুণী পরিচালক করন জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছেন আলিয়া ভাট। শুধু তাই নয়, বনি কাপুর-শ্রীদেবী দম্পতির বড় মেয়ে জানভি কাপুরও তার হাত ধরেই বলিপাড়ায় পা রেখেছেন।
এবার ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ বিজয়ী মানুশি চিল্লার করন জোহরের হাত ধরে বলিউডে পা রাখতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া এ সিনেমার শুটিং আগামী বছর শুরু হবে।
ইতোমধ্যে মানুশি ফটোশুটও শেষ করেছেন এবং ধর্মা প্রোডাকশনের জন্য লুক টেস্টও দিয়েছেন। কিন্তু এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মানুশি কিংবা এই প্রযোজনা প্রতিষ্ঠান। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এর আগে অনেকবারই মানুশি জানিয়েছেন, বলিউডে ক্যারিয়ার গড়তে চান তিনি। তবে সবই এখন সময়ের অপেক্ষা মাত্র।
করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘ধড়ক’ সিনেমাটি। এর মাধ্যমে জানভি কাপুরের বলিউডে অভিষেক ঘটে। বক্স অফিসেও সিনেমাটি ভালো সাড়া ফেলেছে। অনন্যা পান্ডে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন। এ অভিনেত্রীও করন জোহরের হাত ধরে বলিউডে পা রাখতে যাচ্ছেন। কারণ এ সিনেমাটিও প্রযোজনা করছেন করন জোহর।