ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২১ বছর পর সঞ্জয়-মাধুরী…

Link Copied!

বিনোদন ডেস্ক : ১৯৯৭ সালে ‘মাহান্ত’ সিনেমায় সর্বশেষ জুটি বেঁধে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। তারপর কেটে গেছে দীর্ঘ ২১ বছর।
দীর্ঘ এ বিরতি ভেঙে পরিচালক অভিষেক বর্মনের পরবর্তী সিনেমা ‘কলঙ্ক’-এর মাধ্যমে রুপালি পর্দায় একসঙ্গে ফিরছেন তারা। গত সপ্তাহে সিনেমাটির শুটিং অংশ নেন সঞ্জয়-মাধুরী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘সিনেমাটিতে সঞ্জয় দত্ত ও মাধুরী দম্পতির ভূমিকায় শুটিংয়ে অংশ নেন। গত সপ্তাহে মুম্বাইয়ের চিত্রকোট গ্রাউন্ডে শুটিং হয়। এখানে তারা তিন শুটিং করেন। তাদের সহ অভিনয়শিল্পী ছিলেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। বরুণের অংশের শুটিং দুই দিন হয়েছে। আর আলিয়া এক দিন শুটিং করেন। তারপর তিনি ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিংয়ের জন্য বুলগেরিয়াতে চলে যান।’
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় জুটি সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত। ‘সাজন’, ‘খলনায়ক’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় তাদের রসায়ন দর্শকের মন জয় করেছে। পর্দায় তাদের রসায়ন এতটাই গভীর ছিল যে বাস্তবেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারা। কিন্তু ১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলার সঙ্গে জড়িত থাকায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে একে অন্যকে এড়িয়ে চলেন এই জুটি।
একঝাঁক তারকা নিয়ে নির্মিত হচ্ছে ‘কলঙ্ক’ সিনেমাটি। এতে আরো অভিনয় করছেন সোনাক্ষী সিনহা, কুনাল খেমু, আদিত্য রয় কাপুর, কৃতি স্যানন, কিয়ারা আদভানি প্রমুখ। এটি প্রযোজনা করছে করন জোহরের ধর্মা প্রোডাকশন। আগামী বছর ১৯ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।