ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্ট নির্বাচিত

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গ্রামীণফোন টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৮- এর গ্র্যান্ড ফিনালের জন্য ৭ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছে।
১৪শ’র বেশি আবেদন পত্র বাছাই করে পাওয়া ৬০ জন আবেদনকারী গত ৪ ও ৫ সেপ্টেম্বর জিপিহাউজে গ্র্যান্ড ফিনালের সাতটি স্থানের জন্য নিজেদের ধারণা উপস্থাপন করেন।
ফাইনালিস্টরা হচ্ছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তাসনীম ওমর আভা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সামিন আলম ও সৈয়দ সামিন শাহরিয়ার, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের তারেক মুসান্না ও মোহাম্মদ নাজিব ইন্তোসার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবিহা সাজু ইবনে আবেদিন এবং আর্মি আইবিএর ইফতেখার মাহমুদ।
গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী দুই জন এ বছরের ডিসেম্বরে নোবেল শান্তি পুরষ্কার প্রদানের সময় নরওয়ের রাজধানী অসলো ভ্রমণ করবেন। প্রতি বছর নোবেল পিস সেন্টারের সহযোগিতায় টেলিনর ইয়ুথ ফোরাম আয়োজিত হয়। এ উদ্যোগের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘ব্রাইট মাইন্ডস রিডিউসিং ইনইকুয়ালিটিস’।