ঢাকাWednesday , 5 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘খালেদার আইনজীবীরা না থাকায় পিছিয়েছে শুনানি’

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা উপস্থিত না হওয়ায় শুনানি পিছিয়ে দিয়েছেন আদালত।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হওয়ার কথা ছিলো।
কারাগারের ভিতর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, পুরাতন কারাগারের প্রশাসনিক ব্লকে বিশেষ আদালত বসেছিলো। খালেদা জিয়ার আইনজীবীদের না দেখে আদালতও কিছুক্ষণ সময় নিয়েছেন, আমিও তার আইনজীবীদের সঙ্গে যোগযোগ করেছি। এক পর্যায়ে আদালত মনে করেছেন শুনানি একতরফা না হয়ে যায় তাই চলতি মাসের ১২-১৩ তারিখে শুনানির দিন ধার্য করেছেন।
এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন, তিনি হুইলচেয়ারে করে আদালতে এসেছেন। তিনি আদালতকে বলেছেন- তিনি অসুস্থ, তার পায়ে ব্যথা, তিনি বেশিক্ষণ বসে থাকতে পারবেন না। এ পরিস্থিতিতে তার আইনজীবীরা না থাকায় শুনানির কার্যক্রম পিছিয়ে দিয়েছেন আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির জন্য পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়। মামলার আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আরেক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এই কারাগারেই বন্দী আছেন।