ঢাকাTuesday , 4 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন নদ-নদীর ৪৯ পয়েন্টে পানি বেড়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৯টি পয়েন্টের পানি বৃদ্ধি পেয়েছে ও ৩৬টির হ্রাস পেয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে পানি সমতল ৬টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং ৩টি পয়েন্টের কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীগুলোর পানি সমতল বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে, গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আপার মেঘনা অববাহিকার সুরমা নদীর পানি সমতল বাড়ছে। এই অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জারিয়াজাঞ্জাইল স্টেশন এলাকায় ১২৫ মিলিমিটার, সিলেটে ৯৩ মিলিমিটার, কানাইঘাটে ৮৭ মিলিমিটার এবং সুনামগঞ্জ এলাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।