ঢাকাWednesday , 5 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগস্টে ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : চলতি ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় (আগস্ট) মাসে ১৪১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা অর্থবছরের প্রথম (জুলাই) মাসের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বেশি।
এদিকে অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্ট সময়ে ২৭২ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংগুলোর মাধ্যমে। বেসরকারি এসব ব্যাংগুলোর মাধ্যমে ১০২ কোটি ৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ডলার।