ঢাকাTuesday , 4 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে পোশাকশিল্প খাত

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : সুপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের তৈরী পোশাকশিল্প খাত। এই স্বীকৃতি দিয়েছে সুপার ব্র্যান্ড নামীয় একটি গ্লোবাল মিডিয়া কমিউনিকেশন এবং প্রকাশনা প্রতিষ্ঠান। মঙ্গলবার পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৮-২০২০ সালের জন্য দেশের তৈরী পোশাকশিল্প খাত ও ২৯টি দেশীয় প্রতিষ্ঠানকে এ স্বীকৃতি দেওয়া হয়। তৈরী পোশাকশিল্পের পক্ষ থেকে স্বীকৃতি স্মারক গ্রহণ করেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
ঊল্লেখ্য, অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখার জন্য তৈরী পোশাকখাতকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।