ঢাকাWednesday , 5 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবি শাস্ত্রীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী নিমরত?

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রেম করছেন বলিউড অভিনেত্রী নিমরত কউর। তাও অন্য কেউ নন, ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন চলছে বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে প্রেম করছেন ‘এয়ারলিফট’ খ্যাত অভিনেত্রী নিমরত কউর। শুধু তাই নয়, গত দুই বছর ধরে রবি শাস্ত্রীর সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা কেউ-ই।
জানা যায়, ২০১৬ সালে একটি কোম্পানির লঞ্চিংয়ে প্রথম পরিচয় হয় রবি শাস্ত্রী ও নিমরত কউরের।
বলিউড অভিনেত্রীদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের প্রেম-বিয়ে নতুন কিছু নয়। কিছুদিন আগে বিরাট কোহলি-আনুশকা শর্মা সংসার পেতেছেন। ২০১৫ সালে হরভজন সিং-গীতা বসরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তা ছাড়াও ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে পরিণীতি চোপড়ার প্রেমের গুঞ্জন শোনা যায়। এবার হয়তো সে পথেই হাঁটছেন রবি-নিমরত! তবে তা সময়ের অপেক্ষা মাত্র।
নায়িকা হিসেবে মাত্র দুটি সিনেমায় অভিনয় করেছেন নিমরত। কিন্তু ইতোমধ্যে বলিউডে অত্যন্ত পরিচিত নাম এটি। তার অভিনীত ‘লাঞ্চ বক্স’ এবং ‘এয়ারলিফট’ শুধু সফল সিনেমা নয়, এই দুটি সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে সবার মন জয় করেছেন তিনি।