ঢাকাTuesday , 4 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কত আয় করল শ্রদ্ধা-রাজকুমারের সিনেমা?

Link Copied!

বিনোদন ডেস্ক : পরিচালক অমর কৌশিক নির্মাণ করেছেন ‘স্ত্রী’ সিনেমাটি। হরর ও কমেডি ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও। গত শুক্রবার (৩১ আগস্ট) মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এটি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার সিনেমাটি আয় করেছে ৬.৮২ কোটি রুপি। এরপর শনিবার ১০.৮৭ ও রোববার আয় করে ১৪.৩৮ কোটি রুপি। তিন দিনে যার মোট আয় দাঁড়িয়েছে ৩২.০৭ কোটি রুপি।
সিনেমাটির সাফল্যে খুশি প্রযোজক দীনেশ বিজান। তিনি বলেন, ‘সিনেমার ওপেনিংটা ভালো হবে এবং দর্শকদের ভালোবাসা পাবো এটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু দর্শকদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো তা ভাবিনি। দর্শকদের ভালোবাসা ও উৎসাহে আমরা অভিভূত। তাদের কাছ থেকে চমৎকার সাড়া পাচ্ছি। সিনেমাটির অংশ হতে পেরে আমি গর্বিত।’
ভোপালের চান্দেরি গ্রামের একজন গ্রাম্য লেজেন্ডের কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে ‘স্ত্রী’ সিনেমাটি। শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও এতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাতি, অভিষেক ব্যানার্জি, বিজয় রাজ, নোরা ফাতেহি প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন দীনেশ বিজান, রাজ ও ডিকে।