ঢাকাWednesday , 5 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো বুলগেরিয়ায় আলিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাটসহ অনেকে। কিন্তু গত মার্চ মাসের শেষের দিকে বুলগেরিয়াতে সিনেমাটির শুটিং করার সময় আহত হন আলিয়া ভাট। সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় কাঁধে ব্যথা পান তিনি।
জানা যায়, দৃশ্যটি কয়েকটি ধাপে বিভিক্ত এবং যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। পরবর্তীতে ডাক্তার জানায়, খুব শিগগির কোনো অ্যাকশন দৃশ্যে অংশ নিতে পারবেন না আলিয়া। বিশেষ করে কাঁধে যাতে আর কোনো আঘাত না লাগে। তারপর নির্মাতারা আলিয়াকে ভারতে পাঠিয়ে দেন।
দীর্ঘ বিরতির পর আবারো বুলগেরিয়াতে গিয়েছেন এই অভিনেত্রী। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই বর্তমানে বুলগেরিয়াতে অবস্থান করছেন তিনি। আলিয়া তার ভিডিও ও ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন। ছবিতে হাস্যজ্জ্বল আলিয়াকে দেখা যায়। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা ফিরে এসেছি সোফিয়া, বুলগেরিয়া।’
তবে বুলগেরিয়াতে সিনেমাটির কতদিন শুটিং চলবে এ বিষয়ে কিছু জানা যায়নি। সিনেমাটি প্রযোজনা করছে করন জোহরের ধর্মা প্রোডাকশন। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির বাজেট ১৫০ কোটি রুপি। আর এটিই এ নির্মাতার প্রযোজিত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। ২০১৯ সালের ১৫ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।