ঢাকাWednesday , 5 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাওলির নতুন সিনেমা

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘অগ্নি পরীক্ষা’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে টলিউডে পা রাখেন পাওলি দাম। এরপর বাংলা ও হিন্দি ভাষার অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
এবার ‘সিজনস গ্রিটিংস’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পাওলি দাম। এটির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন লিলেট দুবে। রাম কমলের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন অভ্র চক্রবর্তী। এর গল্প লিখেছেন রঞ্জীব মজুমদার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন চন্দ্রোদয় পাল।
এ প্রসঙ্গে রাম কমল বলেন, ‘এত বড় মাপের দুজন প্রতিভাবান অভিনয়শিল্পী একসঙ্গে কাজ করতে রাজি হওয়ায় সত্যি আমি খুব খুশি। পাওলিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ও মেয়ের ভূমিকায় অভিনয় করবে, আর মায়ের চরিত্র করবে লিলেট।’
পাওলি বলেন, ‘রাম কমল যখন চিত্রনাট্য পড়ছিলেন, আমি চোখের সামনে যেন তা দেখতে পাচ্ছিলাম। তিনি অন্যরকম কিছু করার চেষ্টা করছেন। আর প্লট নিয়ে খুব বেশি কিছু এখনই বলতে পারব না।’