ঢাকাTuesday , 4 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারহানের হাতে শিবানির হাত!

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রেম করছেন ফারহান আখতার ও শিবানি ডাণ্ডেকার-এমন খবর বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় উড়ছে। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করা ফারহানের একটি ছবি এ গুঞ্জন আরো বাড়িয়ে দেয়। ছবিতে বন্ধুদের সঙ্গে দেখা যায় শিবানি ও ফারহানকে।
এদিকে সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন একটি ছবি পোস্ট করেছেন শিবানি। সেখানে দেখা যায়-সামনে তাকিয়ে একজন পুরুষ আর তার হাত ধরে শিবানি। তবে কারো বুঝতে বাকি নেই পুরুষটি আসলে ফারহান আখতার। তাদের দুজনের এ ছবিটি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া বলিপাড়ায় কানাঘুষা চলছে-সম্পর্কের বিষয়টি এবার সকলের সামনে খোলাসা করতে চাইছেন এ জুটি।
২০১৭ সালের ফারহানের সঙ্গে তার প্রাক্তন স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। তারপর শোনা গিয়েছিল, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু বর্তমানে শিবানির সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনে মুখরিত বলিপাড়া।
ভারতীয় টেলিভিশন জগতের খুব পরিচিত নাম শিবানি। তিনি গানের পাশাপাশি শো উপস্থাপনা করেন। ফারহান ও শিবানির পরিচয় ২০১৫ সাল থেকে। সেই বছর শিবানি আই ক্যান ডু দ্যাট’ রিয়েলিটি শো তে যোগ দেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফারহান।