ঢাকাTuesday , 4 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেম করছেন প্রিয়াঙ্কা?

Link Copied!

বিনোদন ডেস্ক : ভালোবেসে সংসার বেঁধেছিলেন টলিউড অভিনয়শিল্পী রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। পুত্র সহজের জন্মের পরই তাদের দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয় এই জুটির। শুধু তাই নয়, তাদের ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা আদালত পর্যন্ত পৌঁছেছে।
এবার শোনা যাচ্ছে, নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রিয়াঙ্কা সরকার। ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই নায়িকা। এ নিয়ে ঢের জল্পনা চলছে টলিউড ইন্ডাস্ট্রিতে। তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তারা শুধুই ভালো বন্ধু।
কিছু দিন আগে তথাগতর সঙ্গে তোলা নিজের একটি ছবি ভিডিও ও ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেন, ‘ফ্রেন্ডশিপ ডে এন্ডস উইথ দিস পিকচার…।’ প্রিয়াঙ্কা দাবি করেছেন, তথাগত তার বন্ধু। কোনো শর্ত ছাড়াই তৈরি হয়েছে তাদের বন্ধুত্ব। যদিও তাদের এই সম্পর্ক অতটা সহজ সমীকরণে দেখছে না ইন্ডাস্ট্রির বড় একটি অংশ।
‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। এ ছাড়া ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি সিনেমায় রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।