ঢাকাTuesday , 4 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোরার প্রেমে মজেছেন সিদ্ধার্থ?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জনে অনেকবারই খবরে এসেছেন। যদিও কিছুদিন আগে তাদের ব্রেকআপ হয়েছে বলে বলিপাড়ায় জোর গুঞ্জন চলছে।
এদিকে আলিয়ার সঙ্গে ব্রেকআপের পর শোনা যায়, অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সিদ্ধার্থ। যদিও পরবর্তী সময়ে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন স্টুডেন্ট অব দি ইয়ার খ্যাত এ অভিনেতা।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রেমে মজেছেন সিদ্ধার্থ। ‘দিলবার’ গানখ্যাত নোরা ফাতেহির সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে এ অভিনেতার। একসঙ্গে অনেক সময়ও কাটাচ্ছেন তারা। যদিও সম্পর্কের ব্যাপারে এখনো কোনো বক্তব্য দেননি সিদ্ধার্থ-নোরা।
বর্তমানে পরিণীতি চোপড়ার সঙ্গে জবরিয়া জোড়ি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সিদ্ধার্থ। এটি পরিচালনা করছেন প্রশান্ত সিং। অন্যদিকে ‘দিলবার’ গানের মাধ্যমে আলোচনায় আসা নোরাকে দেখা যাবে সালমান খানের ভারত সিনেমায়।