ঢাকাMonday , 3 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নতুন মুখের সন্ধানে’-এর গ্র্যান্ড ওপেনিং

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা মান্না, দিতি, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানসহ অনেকেই ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছেন। দেশের চলচ্চিত্রের শিল্পী সংকট দূর করতে দীর্ঘদিন পর আবারো শুরু হচ্ছে এ প্রতিযোগিতা।
আগামী ১৬ সেপ্টেম্বর এর গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আবেদন ফরম পূরণ শুরু হবে। আয়োজক প্রতিষ্ঠান চলচ্চিত্র পরিচালক সমিতি এ তথ্য জানিয়েছে।
রাজধানীর একটি পাঁচতাঁরা হোটেলে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। এতে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত থাকবেন। এছাড়াও চলচ্চিত্র অঙ্গনের গুণী ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত ১৪ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিযোগিতার প্রচার স্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বেশকিছু বিষয় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
১৯৯০ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয় ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা। তারপর দীর্ঘ ২৭ বছর ধরে বন্ধ রয়েছে এটি। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৯৮৪, ১৯৮৮ সালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।