ঢাকাSunday , 2 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার নায়ক-নায়িকার নাম ঘোষণা করবেন অনন্ত জলিল

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিলের ‘দিন-দ্যা ডে’ নামের একটি সিনেমা নিয়ে হাজির হবেন এবার। সিনেমাটি নিয়ে শুরু করেছেন মহা আয়োজনে প্রস্তুতি। পাত্র-পাত্রী এখনো নির্বাচিত না হলেও চিত্রনাট্য তৈরির কাজ শুরু করেছেন অনন্ত।
ছবিটির নতুন খবর জানা যাবে শিগগিরই। এর আগেই সিনেমাটির নায়ক-নায়িকা ও নির্মাতা বিষয়ে কিছুটা আভাস দিয়েছেন অনন্ত জলিল। শিগগিরই তাদের নাম ঘোষণা করবেন অনন্ত।
অনন্ত জলিল জানান, বাংলাদেশের বহু সফল চলচ্চিত্রের রচয়িতা ছটকু আহমেদ লিখছেন ‘দিন-দ্যা ডে’র স্ক্রিপ। এই সিনেমাটিতে অস্কার নোমিনেশন পাওয়া ইরানের অভিনেতা-অভিনেত্রীদের দেখা মিলবে। অস্কারজয়ী শিল্পীরও দেখা মেলার সম্ভাবনা আছে। এছাড়া অনন্ত-বর্ষা তো থাকছেনই। বাংলাদেশের বেশ ক’জন গুণী শিল্পীও অভিনয় করবেন এই সিনেমায়। আর সিনেমাটির নির্মাতা হিসেবে পাওয়া যাবে তামিল অথবা ইরানের বিখ্যাত কোনো নির্মাতাকে।
তবে এখনই সবার নাম প্রকাশ করতে নারাজ এই নায়ক। অনন্ত জলিল বলেন, ‘আমরা সিনেমাটির কাজ অনেক দূর গুছিয়ে এনেছি। খুব বেশি সময় নেব না, শিগগিরই নাম ঘোষণা করবো সিনেমার পাত্র-পাত্রি ও নির্মাতার। অনেক চমক থাকছে আপনাদের জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর একটি চলচ্চিত্র উপহার দিতে পারি।’
জানা গেছে, এই ছবিটির পুরো শুটিং ইরানে করতে চান অনন্ত জলিল। ছবির গল্প ভাবনায় আছেন অনন্ত নিজে। আগামি নভেম্বর মাস থেকে এ ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এ ছবি নির্মিত হবে।