ঢাকাSaturday , 1 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুঞ্জন উড়িয়ে দিলেন টাইগার

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ২০১৪ সালে হিরোপান্তি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতা।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন টাইগার। অমিশ ত্রিপাঠীর বই ‘দ্য ইমমর্টালস অব মেলুহা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ হবে। এ নিয়ে বানসালির সঙ্গে এ অভিনেতার আলোচনাও চলছে।
তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন টাইগার। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনটির পোস্ট করে ক্যাপশনে বাঘি অভিনেতা লিখেছেন, ‘এ খবরটি একেবারে মিথ্যা। এ ধরনের কোনো আলোচনা হয়নি।’
টাইগার শ্রফ অভিনীত সর্বশেষ সিনেমা বাঘি-টু। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি। বর্তমানে স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেতা।