স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপে বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছে ভারত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
এশিয়া কাপের জন্য শনিবার দুপুরে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৬ সদস্যের দলে নতুন মুখ খলিল আহমেদ।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিদ আহমেদ, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ।

