ঢাকাFriday , 31 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হল বাড়ছে ‘জান্নাত’র

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন ‘জান্নাত’। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘পোড়ামন’খ্যাত এই জুটির ঈদুল আজহায় মাত্র ২২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢাকার মধ্যে কোনো হল পায়নি সিনেমাটি। স্বাভাবিক কারণেই ঢাকার দর্শক সিনেমাটি থেকে বঞ্চিত হয়েছেন। আশার কথা হলো, ঈদের দ্বিতীয় সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে।
দ্বিতীয় সপ্তাহে ঢাকার মধুমিতা, পুরবী, সনি, সৈনিকসহ কয়েকটি হলে ‘জান্নাত’ মুক্তি পাবে। এছাড়া ঢাকার বাইরে সোনিয়া (বগুড়া), অভিরুচি (বরিশাল), আলমাস (চট্টগ্রাম), নন্দিতা (সিলেট), হীরক (গোবিন্দগঞ্জ), তাজ (গাইবান্ধা), ফিরোজমহল (পাগলা), রাজিয়া (নাগরপুর), আলোছায়া (শরীয়তপুর), রজনীগণ্ধা (তালা), বর্ণালী (শাহজাদপুর), রুপসী (ভোলা), রুপকথা (শেরপুর), সংগীতাসহ (সাতক্ষীরা) ৫০টির মতো হলে সিনেমাটি চলবে বলে মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন। এ প্রসঙ্গে মানিক বলেন, ‘জান্নাত’ খুব কমসংখ্যক হলে মুক্তি পেয়েছে। ফলে দর্শক সিনেমাটি দেখতে পারেননি। আশার কথা এবার হল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস যারা সিনেমাটি দেখবেন, তারা অন্যকে দেখতে উৎসাহিত করবেন।’
‘জান্নাত’ সিনেমায় সাইমন-মাহি ছাড়া আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ, শিমুল খান প্রমুখ।একটি গানে অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী আরেফিন রুমিকে।