ঢাকাFriday , 31 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘ দেখবে বলে

Link Copied!

বিনোদন ডেস্ক : আশা ও তার বান্ধবী প্রসূনের একসঙ্গে নেপাল ঘুরতে যাওয়ার কথা ছিল। কোনো এক জরুরি কাজে আটকে যায় প্রসূন। তাই বাধ্য হয়ে আশা একাই নেপালের পথে রওনা হয়। কিন্তু এয়ারপোর্টে তার লাগেজ ও সব ডলার হারিয়ে যায়। এতে বিপত্তিতে পড়ে আশা।
অন্যদিকে একই ফ্লাইটে নেপালে যাচ্ছিল জোভান। আশার চিন্তিত চেহারা দেখে সাহায্য করতে এগিয়ে যায়। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয় না আশা। এদিকে আশা যে হোটেল রুমে উঠেছে ভুলক্রমে হোটেল ম্যানেজার জোভানকেও একই রুমের মাস্টার চাবিটা দিয়ে দেয়। হঠাৎ দরজা খুলে আঁতকে ওঠে জোভান। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মেঘ দেখবে বলে’। প্রিন্স এ. আর-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, প্রসূন আজাদ, তানভীর, আজমেরী আশা, আহসান আলমগীর প্রমুখ।
কিছুদিন আগে নেপালের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শনিবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা দীপু।