ঢাকাFriday , 31 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় রাউন্ডে ফেদেরার, ওজনিয়াকির বিদায়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের পথে ঠিকমতোই এগোচ্ছেন রজার ফেদেরার। সহজ জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন ২০বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী এই সুইস তারকা।
৩৭ বছর বয়সি ফেদেরার নিউ ইয়র্কে বৃহস্পতিবার এক ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে ফ্রান্সের বেনোয়িট পাইরেকে হারান ৭-৫, ৬-৪, ৬-৪ গেমে। আগের ছয়বারের দেখায় ফেদেরারকে কখনো হারাতে পারেননি পাইরে। এবারও পারলেন না ২৯ বছর বয়সি এই ফরাসি খেলোয়াড়।
দ্বিতীয় বাছাই ফেদেরার তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার নিক কাইরজিওসের মুখোমুখি হবেন। কাইরজিওস তৃতীয় রাউন্ডে উঠেছেন ফ্রান্সের পিয়েরে হিউজ হার্বাটকে হারিয়ে।
ফ্ল্যাশিং মিডোতে একটা সময় একক আধিপত্য ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরারের। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তিনি নিজের পাঁচটি শিরোপাই জেতেন টানা। এই সময়ে জেতেন টানা ৪১ ম্যাচ।
এরপর অবশ্য আর একবারই তিনি ফাইনালে খেলেছেন। ২০১৫ সালের ফাইনালে হেরে যান সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের কাছে। এবার দুজনের দেখা হতে পারে কোয়ার্টার ফাইনালে।
এবার জিতলে টেনিসের উন্মুক্ত যুগে এককভাবে সবচেয়ে বেশি ছয়বার ইউএস ওপেন শিরোপা জয়ের রেকর্ড গড়বেন ফেদেরার। এখন পিট সাম্প্রাস ও জিমি কনর্সের সঙ্গে যৌথভাবে রেকর্ডটা ভাগাভাগি করছেন সুইস তারকা।
মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন প্রাক্তন চ্যাম্পিয়ন ও চতুর্থ বাছাই অ্যাঞ্জেলিক কেরবার। জার্মান তারকা সুইডেনের জোহানা লার্সনের বিপক্ষে জিতেছেন ৬-২, ৫-৭, ৬-৪ গেমে।
তবে অঘটনের শিকার হয়েছেন দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের লেসিয়া সুরেনকোর কাছে হেরেছেন দুবারের ইউএস ওপেন ফাইনালিস্ট ডেনিশ তারকা। অর্থাৎ মেয়েদের শীর্ষ দুই বাছাই-ই ইউএস ওপেন থেকে বিদায় নিলেন। এর আগে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েন নাম্বার ওয়ান তারকা সিমোনা হালেপ।