ঢাকাFriday , 31 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহমুদউল্লাহ-গেইলদের ম্যাচ হতে দিল না বৃষ্টি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার কথা ছিল মাহমুদউল্লাহর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। কিন্তু বৃষ্টি ম্যাচটা হতে দিল না। ভেজা আউটফিল্ডের কারণে সেন্ট লুসিয়া স্টারসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে মাহমুদউল্লাহ-গেইলদের।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় আজ ভোর ৪টায়। কিন্তু তার আগেই বাগড়া দেয় বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচটা আর হয়নি। হয়নি টসও। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
সাত ম্যাচে তিনটি করে জয় ও হারে ৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ছয় দলের মধ্যে চার নম্বরে আছে মাহমুদউল্লাহ-গেইলদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। নয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে সেন্ট লুসিয়া স্টারস। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জ্যামাইকা তালাওয়াস।