নিউজ ডেস্ক : কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে বঙ্গোপসাগরের উপকূলবর্তী সাতটি দেশের জোট বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) চতুর্থ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে।
শুক্রবার সকালে হোটেল সোয়াল্টি ক্রাউন প্লাজায় শুরু হয় সম্মেলনের আজকের অধিবেশন। সদস্য রাষ্ট্রগুলোর যৌথ ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। পরে, বিমসটেকের পরবর্তী সভাপতি শ্রীলংকার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়।
কাঠমান্ডু ঘোষণায় বিমসটেকভুক্ত দেশের মানুষের উন্নয়নে পারস্পারিক সহযোগিতার ওপর জোর দিয়ে নেপালের প্রধানমন্ত্রী, বিদ্যুৎ পর্যটনের মতো খাতগুলোতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার নেপালে শুরু হয় দুদিনের বিমসটেক শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী এবং চতুর্থ বিমসটেক সম্মেলনের চেয়ারপার্সন কেপি শর্মা ওলি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াংচুক এবং বিমসটেকের অন্যান্য নেতারা উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন।

