ঢাকাThursday , 30 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুঞ্জন উড়িয়ে দিলেন দিশা

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান। অভিনেত্রী কঙ্গনা রাণৌতের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে অনেকবারই খবরের শিরোনাম হয়েছেন তিনি।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, অভিনেত্রী দিশা পাটানির সঙ্গেও নাকি ভাব জমানোর চেষ্টা করেছিলেন জুনিয়র রোশান। এ কারণে যশরাজ ফিল্মসের পরবর্তী সিনেমায় এ অভিনেতার সঙ্গে অভিনয়ের কথা থাকলেও প্রজেক্টটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বাঘি-টু অভিনেত্রী।
তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়ে দিশা পাটানি জানিয়েছেন, তাকে ও হৃতিক রোশানকে ঘিরে এগুলো দায়িত্বহীন ও ছেলেমানুষী গল্প ছাড়া আর কিছুই নয়।
এ অভিনেত্রী বলেন, ‘আমি বলতে চাই এগুলো সম্পূর্ণ মিথ্যা। তার সঙ্গে আমার যে অল্প কিছু সময় কথা হয়েছে, তাতে মনে হয়েছে তিনি অসাধারণ হাসিখুশি ও সম্মানি ব্যক্তি। ব্যক্তিগতভাবে তার প্রতি সম্মান রয়েছে বলেই এই তুচ্ছ বিষয়ে কথা বলতে হচ্ছে। তার সঙ্গে কোনো প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর খবরেরও কোনো সত্যতা নেই।’
এদিকে তাকে ঘিরে এমন খবরে ভীষণ চটেছেন হৃতিক রোশান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে সেগুলোকে ‘আবর্জনা’ বলে উল্লেখ করেছেন তিনি।