ঢাকাThursday , 30 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মারের বিদায়, তৃতীয় রাউন্ডে নাদাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেন দিয়েই ১৪ মাস পর গ্রান্ড স্লাম প্রতিযোগিতায় ফিরেছেন। কিন্তু ফ্ল্যাশিং মিডোতে বেশিদূর যেতে পারলেন না অ্যান্ডি মারে। প্রাক্তন ব্রিটিশ নাম্বার ওয়ান তারকা দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন।
নিউ ইয়র্কে বুধবার চার সেটের লড়াইয়ে মারেকে ৭-৫, ২-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন স্পেনের ফার্নান্দো ভার্দাস্কো।
অন্য ম্যাচে সার্বিয়ার দুসান লাজোভিকের কাছে ৬-২, ২-৬, ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন আরেক ব্রিটিশ খেলোয়াড় ক্যামেরন নোরি।
মারে ও নোরির বিদায়ে ইউএস ওপেনে ছেলে ও মেয়েদের এককে আর কোনো ব্রিটিশ প্রতিনিধি থাকল না। এর আগে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন খেলোয়াড় কাইল এডমুন্ড, জোহানা কন্তা ও হেথার ওয়াটসন।
ওদিকে সরাসরি সেট জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা কানাডার ভ্যাসেক পসপিসিলকে হারিয়েছেন ৬-৩, ৬-৪, ৬-২ গেমে। ১৭ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী নাদাল তৃতীয় রাউন্ডে রাশিয়ার ক্যারেন খচানোভের মুখোমুখি হবেন।
মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। দুই উইলিয়ামস বোন আবার তৃতীয় রাউন্ডে মুখোমুখিও হবেন। এটি হবে দুই বোনের মুখোমুখি ৩০তম লড়াই।