ঢাকাThursday , 30 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করেছেন ইউসিবির এমডি

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ ই আবদুল মুহাইমেন।
বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় এমডির পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এর আগে ২৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন এমডি।
পর্ষদ সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ইউসিবি ব্যাংকের এমডি পদে চলতি দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আরিফ কাদরী।
গত বছরের জুলাইতে ইউসিবির এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবদুল মুহাইমেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।