ঢাকাThursday , 30 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা-কেপি শর্মা বৈঠক

Link Copied!

নিউজ ডেস্ক : বিমসটেক (বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) এর চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে নেপালে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে নেপালে পৌঁছার পর দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
এর আগে সকাল ৯টা ২৫মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশরাফি বিনতে শামস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।
আজ সন্ধ্যায় কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় ৭টি আঞ্চলিক দেশের নেতাদের নিয়ে এই শীর্ষ সম্মেলন শুরু হবে।