ঢাকাWednesday , 29 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরে গঠন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার : অর্থমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকার অক্টোবরে গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
অন্তর্বর্তীকালীন সরকার কবে হবে এবং সে সরকারে আপনি থাকছেন কি-না জানতে চাইলে মুহিত বলেন, ‘জানি না, তবে ধারণা অক্টোবরে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। ডিসেম্বরে তো নির্বাচন। তার তিন মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার হতেই হয়।
কতজন সদস্য থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, নো আইডিয়া।
আপনি সরকারে আর কতদিন আছেন এ বিষয়ে মুহিত বলেন, ‘আমি আছি, মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত আছি। সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারেও আমি থাকব।