ঢাকাWednesday , 29 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি শেষে বাকৃবিতে ক্লাস-পরীক্ষা শুরু

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)

বাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
ইতোমধ্যেই অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন। তবে ক্লাস শুরুর আগের দিন আবাসিক হল খোলায় শিক্ষার্থীদের অনেক ভোগান্তি হয়েছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
ঈদের ছুটি শেষের অন্তত দু’দিন আগে থেকে আবাসিক হলগুলো খোলা রাখা উচিত বলে মনে করেন কৃষি অনুষদের শিক্ষার্থী জাহিদ হাসান।
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঈদুল আজহা উপলক্ষে গত ১৯ আগস্ট রোববার থেকে ২৭ আগস্ট সোমবার পর্যন্ত সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার থেকে নিয়মিতভাবে দাপ্তরিক কার্যক্রম চালু হয়েছে।
আবাসিক হলসমূহের বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, গত ১৯ আগস্ট রোববার সকাল ১০টার মধ্যে আবাসিক হলগুলোর সব কক্ষ সিলগালা করে দেওয়া হয়। গত সোমবার সকাল ১০টার পর হলগুলো খুলে দেওয়া হয়।